আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস, ৪৬ কারখানা বন্ধ
আহত তিন নারী শ্রমিককে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত তিনজন শ্রমিক আহত হয়েছেন।
আহত শ্রমিকরা হলেন- সিরাতুব, রেখা এবং সুইটি। তারা সকলেই 'নিউ এইজ গ্রুপের' কর্মী। তাদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলের ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও তিনটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ওই এলাকার ২২টি কারখানা বন্ধ রয়েছে।
সব মিলিয়ে শিল্পাঞ্চলের মোট ৪৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে বলে জানান তিনি।
বিস্তারিত আসছে …
