বরিশালে প্রেসার কুকারসদৃশ বোমা উদ্ধার, ইজিবাইক চালক আটক
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় নাম উল্লেখ করে তিনজন এবং অজ্ঞাত পরিচয় আরও ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রেসার কুকারসদৃশ একটি বস্তু বোমা সন্দেহে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় কাওছার খলিফা নামে এক ইজিবাইক চালককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয় লোকজন।
মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব সুজনকাঠি তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রেসার কুকারসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
আটক কাওছার খলিফা উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় নাম উল্লেখ করে তিনজন এবং অজ্ঞাত পরিচয় আরও ৪০ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করা হয়েছে বলে ওসি মোহাম্মদ মাসুদ খান জানান।
বিস্তারিত আসছে …
