১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নওগাঁয় নবজাতক নিখোঁজের ৮ দিন পর বগুড়ায় শিশু উদ্ধার, পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষা

গত ৫ নভেম্বর নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তানের জন্মের পর এক নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ তোলে পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 03:58 PM

Updated : 13 Nov 2026, 03:58 PM

নওগাঁর একটি হাসপাতাল থেকে যমজ সন্তানের মধ্যে এক নবজাতক নিখোঁজের ঘটনার আট দিন পর বগুড়ার আদমদীঘি থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁ থেকে চুরি হওয়া সেই নবজাতক কি-না তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় এক নারী ও তার স্বামীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আদমদীঘির তারতা গ্রাম থেকে ৭ থেকে ৮ দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘির তারতা গ্রামের মলিনা (৪০) নামে এক নারী ও তার স্বামীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

গত ৫নভেম্বর নওগাঁর একটি বেসরকারি বলাকা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তানের জন্মের পর একটি নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ তোলে পরিবার।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার। ঘটনাটি সামনে এলে শহরজুড়ে শুরু হয় ব্যাপক তোলপাড়।

বিস্তারিত আসছে …