ময়মনসিংহে সড়কে ৬ মৃত্যু: বাসচালক গ্রেপ্তার
ঘটনাস্থলে তিন জন; পথে এক জন ও হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়।
ময়মনসিংহে ত্রিশালে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় ছয় জন নিহতের ঘটনায় ধাক্কা দেওয়া বাসটির চালককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান।
গ্রেপ্তার ওবায়দুল্লাহ (২০) ত্রিশাল উপজেলার বাসিন্দা। তিনি ‘রাব্বি-সেতু’ (ঢাকা মেট্রো-জ-১৪-১০০৪) পরিবহন নামে বাসের চালক।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাইন উদ্দিন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় এসে চাকা বিকল হয়ে যায় শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের। তখন রাস্তার পাশে দাঁড় করিয়ে যানটির চাকা সারানো হচ্ছিল। এ অবস্থায় বাসের কয়েকজন যাত্রী নেমে গন্তব্যে যাওয়া জন্য অন্য একটি বাসকে সঙ্কেত দিয়ে দাঁড় করায়। এ সময় ‘রাব্বি-সেতু’ পরিবহনের বাসটি যাত্রী তোলার জন্য দাঁড়ানো যান ও যাত্রীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। এ ছাড়া পথে এক জন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
আরও পড়ুন:
