১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সাভারে ২ বাসে আগুন, ভেতরে ঘুমন্ত ১ চালক অক্ষত অবস্থায় উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সময় একটি বাসের ভেতর চালক ঘুমিয়ে থাকলেও তিনি অক্ষত অবস্থায় নেমে আসতে সক্ষম হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 11:48 AM

Updated : 10 Nov 2026, 11:47 AM

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেট্রোলসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার রাত আনুমানিক ২টার দিকে গেন্ডা ময়লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিজানুর রহমান জানিয়েছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গেন্ডা ময়লার মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা বাস দুটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। সে সময় একটি বাসের ভেতর সাভার পরিবহনের এক চালক ঘুমাচ্ছিলেন। বাসে আগুন লাগার বিষয়টি টের পেয়েই তিনি দ্রুত নেমে পড়েন এবং প্রাণে রক্ষা পান।

বিস্তারিত আসছে …