০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

অন্তরঙ্গ ভিডিও দিয়ে ব্ল্যাকমেল: সাতক্ষীরায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

একজন জনপ্রতিনিধি তার সাবেক স্ত্রীর গোপনে ধারণ করা অন্তরঙ্গ ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের শিকার হন।

অন্তরঙ্গ ভিডিও দিয়ে ব্ল্যাকমেল: সাতক্ষীরায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

সাতক্ষীরায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 08:01 PM

Updated : 04 Nov 2026, 08:01 PM

ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে সাতক্ষীরায় এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, মঙ্গলবার রাতে দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পুলিশ জানায়, একজন জনপ্রতিনিধি তার সাবেক স্ত্রীর গোপনে ধারণ করা অন্তরঙ্গ ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের শিকার হন। আসামিরা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে এবং পরে ফেইসবুকে প্রকাশ করে টাকা দাবি করেন।

আসামিকে ৫০ হাজার টাকাও দেওয়া হয়। কিন্তু তারপরও তারা একই কাজ করছিলেন। ফলে বাধ্য হয়ে ওই জনপ্রতিনিধি মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। এর মধ্যে একজন ছাত্রদল নেতাও রয়েছেন।