২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ‘পাওনা টাকা চাওয়ায় খালুর হাতে বিএনপি নেতা খুন’

“কথা-কাটাকাটির এক পর্যায়ে লোহার রড দিয়ে বিএনপি নেতার বুকে আঘাত করেন তার খালু।” 

সিরাজগঞ্জে ‘পাওনা টাকা চাওয়ায় খালুর হাতে বিএনপি নেতা খুন’

জুয়েল রানা জুন্নু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2022, 10:16 PM

Updated : 26 Dec 2022, 10:16 PM

সিরাজগঞ্জ সদরে পাওনা টাকা চাওয়ার জেরে খালুর হাতে ইউনিয়ন বিএনপির এক নেতা খুনের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জুয়েল রানা জুন্নু (৪০) ওই গ্রামের ওসমান গনির ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ছিলেন।

স্বজনরা জানায়, জুয়েল রানা একই গ্রামের তার খালু আমির চাঁনের কাছে জমি বিক্রির ২৫ হাজার টাকা পেতেন। 

সোমবার সন্ধ্যায় ওই টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লোহার রড দিয়ে জুয়েল রানার বুকে আঘাত করেন আমির চাঁন। 

শিয়ালকোল ইউপির সদস্য আব্দুস সালাম জানান, স্বজনরা গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর আমির চাঁন এলাকা থেকে পালিয়েছেন বলে স্থানীয়রা জানান।