২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য দুই কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৬৩১ টাকা বলে জানায় বিজিবি।

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

স্বর্ণসহ বিজিবির হাতে আটক আশিকুর রহমান।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2022, 03:21 PM

Updated : 10 Sep 2022, 03:53 PM

যশোরের শার্শা সীমান্ত থেকে ৩০টি স্বর্ণের বারসহ পাচারকারী এক যুবককে আটকের খবর জানিয়েছে বিজিবি।

শনিবার সকালে বালুন্ডা বাজার থেকে স্বর্ণের চালানটি আটক করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান জানান।

আটক আশিকুর রহমান (৩২) শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

তানভির বলেন, “গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য আনার গোপন খবরে ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবি। এ সময় আশিকুরের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

Image

আটক স্বর্ণের ওজন তিন কেজি ৪৯৮ গ্রাম।

“পরে তার সঙ্গে থাকা বাজারের ব্যাগের ভেতর সবজির মধ্যে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়।”

তিন কেজি ৪৯৮ গ্রাম ওজনের উদ্ধার করা এসব স্বর্ণের বাজারমূল্য দুই কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৬৩১ টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এবং স্বর্ণসহ পাচারকারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।