বিএনপির তিন নেতার পদোন্নতি
বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দল আশা করে যে, নেতৃবৃন্দরা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
তিন নেতাকে বিভিন্ন পদে পদোন্নতি দিয়েছে বিএনপি।
দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে।
গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়াকে দেওয়া হয়েছে কুমিল্লা বিভাগের সাংগঠনিক সস্পাদকের দায়িত্ব।
আর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করেছে বিএনপি।
মঙ্গলবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
সেখানে বলা হয়, “দল আশা করে যে, নেতৃবৃন্দরা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
