১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের জালে তেতে থাকা ব্রাজিলের ৭ গোল

তীব্র সমালোচনার জবাবে বছরের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল কার্লো আনচেলত্তির দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 05:56 PM

Updated : 17 Nov 2026, 05:57 PM

জাপানের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত ফল আর সমালোচনার ঢেউ যেন তাতিয়ে দিল ব্রাজিল দলকে। শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা সিঙ্গাপুরের যেন পাত্তাই দিল না তারা। ভিনিসিউস জুনিয়রের ১২ মিনিটের হ্যাটট্রিকের পর, গোল উৎসবে যোগ দিলেন দলের অন্য তিন ফরোয়ার্ডও।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রীতি ম্যাচে ৭-০ গোলের জয়োৎসব করেছে ব্রাজিল। ভিনিসিউস ছাড়া তাদের অন্য তিন গোলদাতা এন্দ্রিক, এস্তেভোঁ ও হায়ান।

(বিস্তারিত আসছে)