২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১১ অগাস্ট সেতুমন্ত্রী ঢাকা ফিরবেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের

বিমানবন্দরে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 09:56 AM

Updated : 09 Aug 2023, 09:56 AM

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

বুধবার সকালে সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানান।

তিনি বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১১ অগাস্ট সন্ধ্যায় বিমানের ফ্লাইটে ঢাকায় ফিরবেন মন্ত্রী। 

২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। 

এরপর থেকে নিয়মিত বিরতিতে তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।