১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিচারপতি মানিকের উপর হামলার নিন্দা

দেশের ১১ নাগরিক বিবৃতিতে বলেছেন, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অপশক্তির যোগসাজশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করাই হামলাকারীদের ‘মূল লক্ষ্য’।

বিচারপতি মানিকের উপর হামলার নিন্দা

এক অনুষ্ঠানে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 07:20 PM

Updated : 04 Nov 2022, 07:35 PM

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১১ জন নাগরিক।

হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তারা বিবৃতিতে বলেছেন, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অপশক্তির যোগসাজশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করাই হামলাকারীদের ‘মূল লক্ষ্য’।

সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফের পাঠানো ওই বিবৃতিতে অভিনেতা হাসান ইমাম, অধ্যাপক অনুপম সেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, সাংবাদিক আবেদ খান, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল, অধ্যাপক মুনতাসীর মামুন, কবি অধ্যাপক মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক আহকামউল্লাহর নাম রয়েছে।

সেখানে বলা হয়, “মুখে গণতন্ত্রের কথা বললেও চিহ্নিত হামলাকারীরা যে প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং ভিন্নমতকে ধারণ করে না, এ সত্য নতুন করে আবার প্রমাণিত হল। গণতন্ত্র পুনুরুদ্ধরের আন্দোলনের নামে কার্যত এই আন্দোলন মুক্তিযুদ্ধ ও মুক্তবুদ্ধিবিরোধী একটি অপকৌশল।”

হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবির পাশাপাশি দেশবাসীকে যে কোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

বুধবার নয়া পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়েন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ওই ঘটনায় তার দেহরক্ষী রফিকুল ইসলাম পল্টন থানায় মামলা করেন। তাতে অজ্ঞাতনামা অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

ওই মামলায় গ্রেপ্তার ১১ বিএনপিকর্মীকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

আরও পড়ুন

পুরানো খবর:

বিচারপতি মানিকের উপর হামলা: গ্রেপ্তার ১১ বিএনপিকর্মী রিমান্ডে

পুরানো খবর:

নয়া পল্টনের কাছে বিচারপতি মানিকের গাড়িতে হামলা

পুরানো খবর:

গাড়িতে হামলার বিষয়ে যা বললেন বিচারপতি মানিক