২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ মাসে পূর্ণাঙ্গ হল যুবদলের কমিটি, সদস্য ২৫১

নতুন কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি ২৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৫ জন, সহ সাধারণ সম্পাদক ২৫ জন, সহ সাংগঠনিক সম্পাদক ২৫ জন।

৯ মাসে পূর্ণাঙ্গ হল যুবদলের কমিটি, সদস্য ২৫১

যুবদলের সাম্প্রতিক এক সমাবেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2023, 07:23 PM

Updated : 22 Feb 2023, 07:23 PM

সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠনের ৯ মাস পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি পেল জাতীয়তাবাদী যুবদল।

বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপি মহাসচিব এই কমিটি অনুমোদন দিয়েছেন।

গত বছরের ২২ মে টুকুকে সভাপতি ও মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি।

ওই আংশিক কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এবং ২ নম্বর যুগ্ম সম্পাদক গোলাম মওলা শাহিন।

নতুন কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি ২৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৫ জন, সহ সাধারণ সম্পাদক ২৫ জন, সহ সাংগঠনিক সম্পাদক ২৫ জন, সদস্য ৭৫ জন ছাড়াও সম্পাদকীয় বিভিন্ন পদে বিভিন্ন নেতা রয়েছেন।