২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সুধী সমাবেশ স্থগিত

এই কর্মসূচি আগামী ১৪ অক্টোবর হবে।

আওয়ামী লীগের সুধী সমাবেশ স্থগিত

ফাইল ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 10:21 PM

Updated : 06 Oct 2023, 10:57 PM

বৈরী আবহাওয়ার কারণে শনিবারের সুধী সমাবেশ স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বার্তায় বলা হয়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন হবে শনিবার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভা শনিবারের পরিবর্তে ১৪ অক্টোবর হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বলেন, “আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামীকাল শনিবার কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশ স্থগিত করা হয়েছে। স্থগিত সমাবেশ আগামী ১৪ অক্টোবর দুপুর ২টায় একইস্থানে অনুষ্ঠিত হবে।”