হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
তৃতীয়বার কোভিড আক্রান্ত হওয়ার পর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের বাসায় ফিরেছেন।
তৃতীয়বার কোভিডে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অধ্যাপক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন এ রাজনীতিক বৃহস্পতিবার রাতে বাসায় ফেরেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মির্জা ফখরুলের শারিরীক অবস্থার উন্নতি হলে চিকিৎসকরা বাসায় ফেরার পরামর্শ দেন। তার এখনও শারীরিক দুর্বলতা রয়ে গেছে। এজন্য চিকিৎসকরা কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
৭৫ বছর বয়সী এই রাজনীতিকের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে।
গত মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, কয়েকদিন ধরে সর্দি-কাশিতে ভোগার পর বিএনপি মহাসচিবের পরীক্ষার পর ফল পজিটিভ আসলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে মির্জা ফখরুল দুইবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং কোভিডের চার ডোজ টিকা নিয়েছেন বলে পরিবারের সদস্যরা জানান।
আরও পড়ুন:
