২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের পর সহযোগী এ দুই সংগঠনের কমিটির অন্যদের নাম জানানো হয়।

মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রিবার্ষিক সম্মেলনের একাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 12:30 AM

Updated : 17 Jul 2023, 01:01 AM

সম্মেলনের বেশ কয়েক মাস পর মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের পর সহযোগী এ দুই সংগঠনের কমিটির অন্যদের নাম জানানো হয় বলে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদের এ অনুমোদন দেন বলে জানানো হয়েছে।

এদিন মহিলা আওয়ামী লীগের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আট মাস আগে ২০২২ সালের ২৬ নভেম্বর সম্মেলনের মাধ্যমে এ কমিটির সভাপতি হিসেবে মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা নির্বাচিত হন।

অপরদিকে আওয়ামী লীগের আরেক সহযোগী সংগঠন যুব মহিলা লীগের ১৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয় এদিন রাতে।

২০২২ সালের ১৫ ডিসেম্বর জাতীয় সম্মেলনের প্রায় সাত মাস পর কমিটির আকার বাড়ানো হল। সম্মেলনে সংগঠনের সভাপতি হিসেবে ডেইজী সারোয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে শারমিন সুলতানা লিলি নির্বাচিত হন।

মহিলা আওয়ামী লীগের কমিটি

নতুন পূর্ণাঙ্গ কমিটিতে আগের কমিটি থেকে তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। কমিটির আকারও রয়েছে গত কমিটির মতোই। কয়েকটি পদ শূন্য রেখে ১৭১ সদস্যের এ কমিটিতে ২৪ জন সহ সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এছাড়া ২৩ জন সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ১০৬ জন সদস্যও রয়েছেন। এ ছাড়া উপদেষ্টা কমিটির ১৭ জনের মধ্যে ১৪ জনের নাম ঘোষণা করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন

সহ সভাপতি- শিরীন নাঈম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন ঝুমু, অ্যাডভোকেট আনোয়ারা শাজাহান, রোকেয়া বেগম, ফারহানা ডলি, আজিজা খানম কেয়া, জান্নাতুল বাকিয়া, বনশ্রী বিশ্বাস স্মৃতিকনা, কামরুন্নেসা মান্নান, আলেয়া পারভীন রঞ্জু, খাদিজা শেফালী, শিখা চক্রবর্তী, ফরিদা রেজা, আফরোজা হাসমত, কোহিনুর বেগম, ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা, দিলরুবা জামান শেলী, সোহেলা পারভীন রানু, নাজমা হোসেন, অ্যাডভোকেট মোর্শেদা লিপি ও তাহমিনা খাতুন শিলু।

আরেকজন সহ সভাপতির পদ শূন্য রাখা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক- শিরীন রোকসানা, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, আনার কলি পুতুল, রোজিনা নাসরিন রোজি, নাসরিন সুলতানা, নীলিমা আক্তার লিলি ও নারগিস রহমান।

সাংগঠনিক সম্পাদক- ঝর্ণা বাড়ৈ, সোহাইলা আফসানা ইকো, আদিবা আঞ্জুম মিতা, রাজিয়া মোস্তফা, মরিয়ম বিন্তে খেয়া, লিপি বেগম, সামসুন্নাহার রত্না ও দিপীকা সমাদ্দার।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, সম্মেলনের ৪৫ দিনের মধ্যে দলের যেকোনো পর্যায়ের কমিটি পূর্ণাঙ্গ করতে হবে। সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠনের বেলায়ও একই নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে প্রায় আট মাস পরে মহিলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।

যুব মহিলা লীগ

যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছেন মোট ১৬৩ জন। কমিটিতে ২১ জনকে সহ সভাপতি, আটজনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন সম্পাদক পদে ৪২ জন ও সদস্য পদে রাখা হয়েছে ৮২ জনকে।

সহ সভাপতি হলেন- জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরী, শামীমা চৌধুরী বিথী, অ্যাড. খোদেজা নাছরীন এমপি, আশরাফুন্নেছা পারুল, সেলিনা রহমান, সৈয়দা মোনালিসা, নাদিরা পারভীন লাকী, শামীমা আক্তার দোলা, সালমা ভূইয়া চায়না, সীমা ইসলাম, জাকিয়া সৃজনী শিউলী, শাহানাজ আক্তার রুনা, রাশেদা পারভীন মনি, নাজমা বেগম রত্না, মির্জা রাফিয়া আক্তার, বীণা চৌধুরী, মিতু আক্তার, মেহের নাজ আক্তার নাহিদা, শামীমা আরা নিগার।

যুগ্ম সাধারণ সম্পাদক- জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ, কামরুন্নাহার সুমী, তানিয়া সুলতানা হ্যাপী, তানিয়া হক শোভা, নিলুফা ইয়াসমিন সম্পা ও উছমিন আরা বেলী।