২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

চিকিৎসার জন্য তার এই সফর, জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক।

সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

মির্জা আব্বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 03:22 PM

Updated : 26 Aug 2023, 03:22 PM

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস ও দুই ছেলেও গেছেন।

শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার শারীরিক বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকদের পরামর্শে এবং নিয়মিত হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুর গেছেন।”

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন মির্জা আব্বাস।

গত মে মাসে পাকস্থলীর সমস্যার কারণে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দুদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

পুরনো খবর:

সস্ত্রীক সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল