০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

এআইইউবির ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় সাক্ষাতে।

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 09:47 PM

Updated : 09 Nov 2026, 09:47 PM

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিনিধিদল।

বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসানুল এ হাসান, উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন প্রতিনিধিদলে ছিলেন।

রাষ্ট্রপতি অনুষ্ঠানে বলেন, “গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে।”

উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক একাডেমিক কার্যক্রম এবং আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে প্রতিষ্ঠানের অবস্থান ও অগ্রগতির চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয় অবহিত করলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এআইইউবির ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় সাক্ষাতে। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দেন।