২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে নটর ডেমের প্রাক্তন শিক্ষার্থীদের সাক্ষাৎ

সাক্ষাতে প্রতিনিধিদলটি ক্লাবের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 12:05 AM

Updated : 26 Nov 2026, 12:05 AM

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড’ এর প্রতিনিধিদল।

বুধবার সকালে বঙ্গভবনে সাক্ষাৎ হয়েছে বলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল ক্লাবের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন দেন। রাষ্ট্রপতি আবেদন গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।”

প্রতিনিধিদলটি ক্লাবের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কার্যক্রম এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।