‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ এখন ব্রাক বিশ্ববিদ্যালয়ে
ক্যাম্পাসের সবাইকে নিরবচ্ছিন্ন সেবা দিতে এই ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করা হয়েছে, বলা হয় বিজ্ঞপ্তিতে।
ক্যাশলেস লেনদেনের সেবা আরও সহজ ও নিরবচ্ছিন্ন করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে বিকাশ।
বুধবার ব্রাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার এবং বিকাশের প্রধান নির্বাহি কর্মকর্তা কামাল কাদীর এর উদ্বোধন করেন বলে বিকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে নিরবচ্ছিন্ন সেবা দিতে প্রতিষ্ঠা করা হয়েছে এই এক্সপেরিয়েন্স জোন।
এছাড়া ক্যাম্পাসে সব লেনদেন ক্যাশলেস করার উদ্যোগের আওতায় সেমিস্টার ফি, লাইব্রেরি ফি, ল্যাব ফি,অ্যাকটিভিটি ফি, যাতায়াত ফি, ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, স্টেশনারি দোকানের ফিসহ সব ধরনের আর্থিক লেনদেন বিকাশ দিয়েই করতে পারবেন শিক্ষার্থীরা।
এতে ক্যাশ টাকা বহনের প্রয়োজন কমার পাশাপাশি ক্যাম্পাসের দৈনন্দিন ছোট-বড় লেনদেন আরও দ্রুত ও ঝামেলাহীন হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উদ্বোধনীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, “পুরোপুরি ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যাম্পাসের ছোট বড় সব ধরনের লেনদেনকে ডিজিটাল ব্যবস্থায় আনতে বিকাশের সাথে এই যৌথ উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে।”
শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করতেও একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড অস্টিন ডাউল্যান্ড, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মাশরুর রহিম সাদাত, যুগ্ম পরিচালক আজহারুল ইসলাম ভূঁইয়া, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী উপস্থিত ছিলেন।
