২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসও সনদ নবায়ন করল ইউসিবি

ইউসিবির প্রধান কার্যালয়ে সনদপত্র হস্তান্তর অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 11:46 PM

Updated : 25 Nov 2026, 11:46 PM

ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা ব্যবস্থাপনায় (বিসিএমএস) আন্তর্জাতিক মানের আইএসও ২২৩০১:২০১৯ সনদ নবায়ন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

বুধবার ইউসিবির প্রধান কার্যালয়ে সনদপত্র হস্তান্তর অনুষ্ঠান হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সনদ দেওয়া প্রতিষ্ঠান ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশনের (বিএসআই) পক্ষে এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টসর (ইআইসি) প্রতিনিধিরা ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) নাবিল মুস্তাফিজুর রহমানের হাতে সনদ তুলে দেন।

নাবিল মুস্তাফিজুর বলেন, “বর্তমান সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নানা ধরনের ঝুঁকি ও আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হয়। আইএসও ২২৩০১:২০১৯ সনদ নবায়নের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতেও ব্যাংকিং কার্যক্রম সচল রাখা এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে ইউসিবির ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি মিলেছে। গ্রাহক, অংশীজন ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি আমাদের এই প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।”