মিছিলের কর্মসূচি দিল জামায়াত
এই কর্মসূচি পালনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনসহ কয়েকটি দাবিতে শুক্রবার ঢাকা মহানগরীতে এবং রোববার অন্যান্য মহানগরে মিছিল করবে নির্বাচন কমিশনে নিবন্ধন হারানো দল জামায়াতে ইসলামী।
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও জামায়াতের আমীর শফিকুর রহমানসহ কারাবন্দি সকল নেতা-কর্মীর মুক্তির দাবি এবং যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় ‘বাধা দেওয়ার’ প্রতিবাদ জানাতে এই মিছিলের কর্মসূচি দিয়েছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা দলটি।
এই কর্মসূচি পালনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
