২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস আলীকে নিয়ে স্ত্রীর নতুন আশা

বিএনপি নেতা সালাহ উদ্দিনের সন্ধান মেলায় প্রায় তিন বছর আগে ‘নিখোঁজ’ আরেক বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাও আশা করছেন তার স্বামী ফিরে আসবেন।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 09:51 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি তো সব সময়ই মনে করি, সে (ইলিয়াস) ফিরে আসবে। বর্তমান পরিস্থিতিতে আশাটা বেশি হচ্ছে।”

শারীরিকভাবে ‘অসুস্থ’ থাকায় এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘সরকারের লোকেরাই তুলে নিয়ে গেছে’ বলে অভিযোগ করে আসছেন বিএনপি নেতারা।

তিন বছর আগে রাজধানীর বনানী থানা পুলিশ গভীর রাতে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

পরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে ইলিয়াস আলীর সঙ্গে আর যোগাযোগ হয়নি তার।

ইলিয়াসের গাড়িচালক আনসারেরও খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর তার সন্ধান দাবিতে জেলা ও সারাদেশে কয়েক দফা হরতাল করে বিএনপি।

সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়ার পরও তার সন্ধান দাবিতে হরতাল করে দলটি।