২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান ওয়ার্কার্স পার্টির

অসাম্প্রায়িক, গণতান্ত্রিক ও সম্প্রীতির দেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 10:24 PM

Updated : 13 Oct 2022, 12:51 PM

শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওয়ার্কার্স পার্টির এক সমাবেশে তিনি বলেন, অসাম্প্রাদায়িক দেশ গড়তে বাধা হচ্ছে মৌলবাদ। এই মৌলবাদ-সাম্প্রাদায়িকতা সৃষ্টিকারী জামায়াত-শিবিরে বিরুদ্ধে গ্রামে গ্রামে জোরালো আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।

“যাতে অসম্প্রাদায়িক চেতনায় দেশ গড়তে কোনও ধরনের বাধা সৃষ্টি না হয় তার জন্য এটি করতে হবে।”

‘মৌলবাদী-সামাজ্যবাদী ষড়যন্ত্র রুখো, জনজীবনের সঙ্কট মোচনে ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষার’ স্লোগান নিয়ে সমাবেশটির আয়োজন করে ওয়ার্কার্স পাটি।

সমাবেশ শুরুন আগে মনোজ্ঞ সংগীত পরিবেশনা করে শিল্পীরা।

সমাবেশে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিও জানান ওয়ার্কাস পার্টি সভাপতি।

সরকারকে ‘দুর্নীতিবাজদের’ পরিহার করার পাশাপাশি বেসামরিক বিমানমন্ত্রী মেনন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী র্কাযকলাপ বন্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এখনই ব্যবস্থা না নিলে দেশ এগিয়ে যেতে পারবে না।

“আর এই দিন-মজুর খেটে খাওয়া সংগ্রামী মানুষদের সাথে নিয়ে দেশ গড়ার আন্দোলন গড়ে তুলুন। তাহলে আমাদের দেশ একদিন এগিয়ে যাবে।”

Image
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সমাবেশে আগত এক কর্মী। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সমাবেশে আগত এক কর্মী। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
রাজধানীর সোহরাওয়র্দী উদ্যানে শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সমাবেশে আগত কর্মীরা। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর সোহরাওয়র্দী উদ্যানে শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সমাবেশে আগত কর্মীরা। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, “এখনই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করলে, এই দেশ একদিন আফগানিস্তান হবে। কারণ দেশে জঙ্গিবাদের গোঁড়া হচ্ছে এই জামায়াত-শিবির। তাই বিলম্ব না করে জামায়াত নিষিদ্ধ করতে হবে।” 

তিনি বলেন, “সংবিধানে নির্ধারিত পথেই আগামী নির্বাচন হবে। আমেরিকা ও ব্রিটেনে কখন নির্বাচন হবে সে প্রশ্ন তো আমরা তুলি না।”

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। দলটির পলিটব্যুরোর সদস্য নূর আহমেদ বকুলের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, নুরুল হাসান, শফিউদ্দিন আহমেদ ও হাফিজুর রহমান ভূঁইয়া প্রমুখ।