২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচবিবিতে বিএনপি কার্যালয়ে আগুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 03:18 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ১টার দিকে দুর্বৃত্তরা উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দেয়।

ওসি আবু হেনা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ের টেবিল, চেয়ার, টিভিসহ আসবাবপত্র পুড়ে গেছে।