টাঙ্গাইল, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত আব্দুল মান্নান মন্ডল (৪৫) গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চরবিহারী গ্রামের আফাজ মন্ডলের ছেলে।
ভূঞাপুর থানার ওসি হারেস আলী মিয়া সাংবাদিকদের জানান, শনিবার ব্যক্তিগত কাজে পাবনা যাওয়ার উদ্দেশ্যে মান্নান বাড়ি থেকে বের হন। রোববার সকালে গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে তার লাশ পাওয়া যায়।
মান্নানের হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল জানিয়ে ওসি বলেন, পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে।
হত্যকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২৬ ঘ.
bdnews24