২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দস্তগীর চৌধুরীর মরদেহ চট্টগ্রামে

চট্টগ্রাম নগর বিএনপি'র জ্যেষ্ঠ সহ-সভাপতি দস্তগীর চৌধুরীর মরদেহ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর বিএনপি'র জ্যেষ্ঠ সহ-সভাপতি দস্তগীর চৌধুরীর মরদেহ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছেছে। সোমবার বাদ আছর তাকে কদমতলীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নগর বিএনপি'র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামের কদমতলীর নিজ বাসায় আনা হয়। সেখানে দলীয় নেতাকর্মী সমর্থকরা তাকে একপলক দেখতে ভিড় জমান। শাহাদাত জানান, দস্তগীর চৌধুরীর প্রথম নামাজে জানাজা নগরীর বায়তুল ফালাহ জাতীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সাবেক ডেপুটি মেয়র ও নগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকাল ৯টায় ঢাকার এপোলো হাসপাতালে মারা যান। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩৩৩ ঘ.