২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পদত্যাগ করেই যুক্তরাষ্ট্র গেছেন সোহেল তাজ'

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগের বিষয়টি নিয়ে সৃষ্ট বিভ্রান্তির দৃশ্যত অবসান হলো। স্থানীয় কয়েকটি টিভি চ্যানেল বার্তা সংস্থা নিউজ ওয়ার্ল্ডকে উদ্ধৃত করে বলেছে সোহেল তাজ তাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই তিনি দেশে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 01:52 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগের বিষয়টি নিয়ে সৃষ্ট বিভ্রান্তির দৃশ্যত অবসান হলো। স্থানীয় কয়েকটি টিভি চ্যানেল বার্তা সংস্থা নিউজ ওয়ার্ল্ডকে উদ্ধৃত করে বলেছে সোহেল তাজ তাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই তিনি দেশে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। খবরে বলা হয়, বার্তা সংস্থাটি ওয়াশিংটন থেকে জানিয়েছে, পদত্যাগের কারণ জানতে চাইলে সোহেল তাজ কোনও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে বলেন, যে কোনও মানুষের কাছে নীতি, আদর্শ ও আত্মসম্মানবোধই বড়। গণমাধ্যমে সোহেল তাজের পদত্যাগ নিয়ে কয়েকদিনের গুঞ্জনের পর গত ৩ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, তিনি ৬ থেকে ২৩ জুন পর্যন্ত তার ছুটির আবেদন অনুমোদন করেছেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ৩ জুলাই ফেরার কথা থাকলেও এবং প্রচারমাধ্যমে ফেরার কয়েকটি সম্ভাব্য তারিখ প্রকাশ পেলেও ফেরেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/১৯৫৭ঘ.