২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বিএনপির সাবেক সাংসদ ধীরেন্দ্র সাহা জামিনে মুক্ত

নড়াইল-১ আসনের (নড়াইল সদরের একাংশ ও কালিয়া উপজেলা) বিএনপিদলীয় সাবেক সাংসদ ধীরেন্দ্র নাথ সাহা শুক্রবার সকালে জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 12:51 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

নড়াইল, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল-১ আসনের (নড়াইল সদরের একাংশ ও কালিয়া উপজেলা) বিএনপিদলীয় সাবেক সাংসদ ধীরেন্দ্র নাথ সাহা শুক্রবার সকালে জামিনে মুক্তি পেয়েছেন। নড়াইল কারাগারের জেলার আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাতে ধীরেন্দ্র নাথ সাহার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। আজ (শুক্রবার) সকালে তিনি মুক্তি পান।" আদালত সূত্রে জানা যায়, কালিয়ার ব্যবসায়ী কৃষ্ণপদ ঘোষ এ বছরের ২৭ ফ্রেব্র"য়ারি ধীরেন্দ্র নাথ সাহা, কালিয়া উপজেলা বিএনপি সভাপতি নওয়াবুল আলমসহ ২২ জনকে আসামি করে কালিয়া থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। গত ৩০ মার্চ ধীরেন্দ্র নাথ সাহাসহ মামলার ১১ আসামি আদালতে হাজির হয়ে জামিন চায়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়। বৃহস্পতিবার নড়াইলের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ আসামিদের জামিনের আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮৪৬ ঘ.