২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চের মধ্যে জরুরি অবস্থা ও ঘরোয়া রাজনীতি বিষয়ে সিদ্ধান্ত চায় ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আগামী মাসের মধ্যে জরুরি অবস্থা ও ঘরোয়া রাজনীতির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আগামী মাসের মধ্যে জরুরি অবস্থা ও ঘরোয়া রাজনীতির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে সিইসি সাংবাদিকদের বলেন,"আগামী এপ্রিলে চারটি সিটি করপোরেশন ও সাতটি পৌরসভা নির্বাচন করা হবে বলে মার্চের শুরুতে জরুরি অবস্থা এবং মার্চের শেষে ঘরোয়া রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছি। সরকার আশ্বাস দিয়েছে, এ বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নেবে।" সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ছবিসহ ভোটার তালিকার খসড়া হস্তান্তর অনুষ্ঠানে সিইসি এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন। নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, কমিশন সচিব হুমায়ুন কবির, সামরিক সচিব মেজর জেনারেল শফিকুল ইসলাম, ভোটার তালিকার প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সোমবার বিকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে সিইসি শামসুল হুদা বলেন, "যেহেতু এপ্রিলে আমাদের সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচনগুলো করতে হবে, তাই প্রধান উপদেষ্টাকে নির্বাচনের পরিবেশ সৃষ্টির কথা বলেছি। এখন জরুরি অবস্থা পুরোপুরি তুলে দিয়ে নাকি শিথিল করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হবে, সেটি সরকারের সিদ্ধান্তের বিষয়। এছাড়া রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আইন মেনে গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। এ জন্য তাদের নিজেদের মধ্যে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। তাই ঘরোয়া রাজনীতির বিষয়েও দ্রুত সিদ্ধান্ত চেয়েছি। সরকারকে এই সিদ্ধান্ত দ্রুত দিতে হবে।" সিইসি বলেন, "আমরা অনুরোধ করেছি, মার্চের শুরুতে যেন জরুরি অবস্থা এবং মার্চের শেষে ঘরোয়া রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারও আশ্বস্ত করেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তাদের (প্রার্থী) যেহেতু প্রচার - প্রচারণা চালাতে হবে, তাই জরুরি অবস্থা পুরোপুরি না তুললেও শিথিল করতে হবে।" স্বাধীন সচিবালয় অধ্যাদেশের খসড়া প্রসঙ্গে সিইসি বলেন, তারা যা চেয়েছিলেন খসড়াতে তা-ই আছে। এজন্য তিনি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। । সিইসি এ নিয়ে পত্রপত্রিকায় 'অনেক ভুল' লেখা হয়েছে মন্তব্য করেন। সিইসির একক ক্ষমতার বিষয়টির প্রতি ইঙ্গিত করে শামসুল হুদা বলেন, "শুধু একটি অভ্যন্তরীণ বিষয়ে দ্বিমত আছে। এ বিষয়টি আইন উপদেষ্টা দেখবেন বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন।" নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে শুধু সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় জরুরি অবস্থা ও ঘরোয়া রাজনীতির বিষয়ে 'ইতিবাচক সিদ্ধান্ত