ঢাকা, ১২ আগস্ট(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক মন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দুর্নীতি ও সোনালী ব্যাংকের সিবিএ নেতা বিএম বাকির হোসেনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।
আদালত আগামী মঙ্গলবার অভিযোগ গঠন করা হবে কি না-সে বিষয়ে আদেশ দেবেন।
বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে নাজমুল হুদার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রেলওয়ের জমি মানবাধিকার বাস্তবায়ন সংস্থাকে নাম মাত্র মূল্যে বরাদ্দ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।
অন্যদিকে বিশেষ জজ আদালত-৪ এ বাকির হোসেনের বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২২৪২ ঘ.
bdnews24