২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আটক

সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পীযুষ কান্তি দেকে আটক করা হয়েছে। আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রোববার রাত ১০টায় নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে তাকে আটক করে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 04:43 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, ছাত্রলীগ নেতা পিযুষের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ও চাঁদাবাজীর অভিযোগ রয়েছে।

সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নূর  জানান, পীযুষকে রাতে আটক করে সোমবার সকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।