২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবপ্রিয়র নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

জেনেভাস্থ বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 02:42 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জেনেভাস্থ বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে। সরকারের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ও সংস্থাপন সচিবকে আগামী ১০ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। গত ২০ অক্টোবর দেবপ্রিয় ভট্টাচার্যকে সচিব পদমর্যাদায় তিন বছরের জন্য জেনেভাস্থ বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে মালিবাগের বাসিন্দা মহিউদ্দিন আহমেদের পুত্র বুয়েটের রিসার্চ ফেলো মো