আ’লীগ নেতাকর্মীদের অন্তর্ববর্তীকালীন জামিন লাভ
আওয়ামী লীগ নেতা কর্মীদের সচিবালয় ঘেরাও কর্মসূচীকে কেন্দ্র করে পল্টন থানায় দায়েরকৃত মামলার সকল আসামীকে হাইকোর্ট রোববার অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।
হাইকোর্টের বিচারপতি আব্দুর রশিদ ও বিচারপতি মিজানুর রহমানের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চে শুনানীর পর সকল আসামীদের জামিন মঞ্জুর করেন।
আ’লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামী পক্ষে হাইকোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার মামলাটি পরিচালনা করেন।
১৪ দলের সচিবালয় ঘেরাও কর্মসূচি পালনকালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষকে কেন্দ্র করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম এমপিসহ আ’লীগের ৬০০ নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশ পল্টন থানায় মামলা দায়ের করে।
