২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়সূচিতে পরিবর্তন, শেখ হাসিনা আমেরিকা যাচ্ছেন বৃহষ্পতিবার

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আমেরিকা যাওয়ার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুৃযায়ী  বৃহস্পতিবার আমেরিকা যাচ্ছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 05:11 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ব্রিটিশ এয়ারওয়েজ’র একটি ফ্লাইটযোগে ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় তিনি ঢাকা ত্যাগ করবেন। এর আগে বুধবার রাতে এমিরেটস এয়ারওয়েজ যোগে তার আমেরিকা যাওয়ার কথা ছিল।

শেখ হাসিনার একজন ব্যক্তিগত কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজকে এ তথ্য জানিয়ে বলেন, কানের  চিকিৎসার  জন্য আমেরিকা সফর শেষে আগামী ২৬ মার্চ তিনি লন্ডন যাবেন। পরদিন ২৭ মার্চ তিনি ঢাকা ফিরতে পারেন।

গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিডিনউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় শব্দজনিত কারণে শেখ হাসিনার কান মারাত্মকভাবে আহত হয়। এরপর থেকে আমেরিকায় তার কানের চিকিৎসা চলছে।