২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে বিএনপির দু'গ্রপে সংঘর্ষ, আহত ২০

সেনবাগ উপজেলা সদরে বৃহস্পতিবার সকালে বিএনপির দু'গ্রপের সংঘর্ষে কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী মফিজুর রহমানের সমর্থকদের একটি মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করার সময় এলাকার সাবেক এমপি জয়নুল আবেদিন ফারুকের বিরুদ্ধে শ্লোগান দেয়। এতে ফারুকের সমর্থকরা তাদের ধাওয়া করলে সংঘর্ষ বাধে।

প্রায় একঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপে কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়।

এদের মধ্যে উপজেলা যুবদলের সভাপতি সারওয়ার হোসেন ও পৌর বিএনপির সভাপতি কমিশনার জাহিদুল হক সবুজকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।