সন্ত্রাস ও দুর্নীতির কাছে জোট সরকারের পরাজয় হয়েছে : চরমোনাই পীর
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর এবং চরমোনাই পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম বলেছেন, ইসলামী মূল্যবোধ রক্ষা এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করে জোট সরকার ক্ষমতায় আসলেও সন্ত্রাস ও দুর্নীতির কাছে পরাজয় বরণ করেছে।
শনিবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তৃব্যে মওলানা ফজলুল করীম এ কথা বলেন। তিনি বলেন, র্যাব, চিতা, কোবরা তৈরী করার পরও সরকারের অহেতুক দুর্বলতার কারণে সন্ত্রাসীদের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
সম্মেলনে দলের কেন্দ্রীয়, জেলা ও থানা নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
