২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা করবে বিএনপি

করোনাভাইরাস মহামারী সময়ে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাস্থ্যবিধি মেনে একদিনের কর্মসূচি পালন করবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2020, 02:44 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

কর্মসূচির মধ্যে আছে, ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে পলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্যরা শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর সাড়ে ১১টায় মহানগর দক্ষিণ ও বেলা ১২টায় উত্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বিকাল তিনটায় বিএনপির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা হবে।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

কেন্দ্রীয় এই কর্মসূচির অনুরুপ সারাদেশে জেলা-উপজেলায়ও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযোগ্যভাবে পালনের নির্দেশ দেয়া হযেছে বলে জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ছাপানো হয়েছে এবং বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হবে।