২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার জন্য ভোটের দিন পরিবর্তনে ইসিকে সিপিবির চিঠি

সরস্বতী পূজার জন্য তারিখ পরিবর্তনসহ কয়েকটি দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2020, 06:08 PM

Updated : 18 Aug 2022, 02:21 PM

শনিবার নির্বাচন কমিশনে এ চিঠি পাঠানো হয়।

সিপিবির ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স স্বাক্ষরিত চিঠিতে ইভিএম বাতিল করে ব্যালটে ভোট গ্রহণ, সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের দাবিও জানানো হয়।

আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও কঠোরভাবে আচরণবিধি মানতে প্রার্থীদের বাধ্য করার দাবি জানায় সিপিবি।