বিএনপির চার আংশিক কমিটি অনুমোদন
খুলনা, নোয়াখালী ও নারায়ণগঞ্জ জেলা কমিটিসহ চারটির আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
কমিটি চারটি হচ্ছে- খুলনা জেলা, নোয়াখালী জেলা, নারায়ণগঞ্জ জেলা কমিটি ও নারায়ণগঞ্জ মহানগর কমিটি।
খুলনা জেলা কমিটির সভাপতি হয়েছেন শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।
নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হয়েছেন কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ।
নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম ও সাধারণ সম্পাদক হয়েছেন এটিএম কামাল।
সোমবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব আংশিক কমিটি অনুমোদন দেন।
