Published : 18 Feb 2024, 04:09 PM
দলের বাইরে কেউিএকাধক কমিটি ঘোষণা করলেও জাতে জাতীয় পার্টির কিছু যায় আসে না বলে বন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
নিজেকে চেয়ারম্যান ঘোষণা করা রওশন এরশাদ আগামী ৯ মার্চ জাতীয় সম্মেলনের ঘোষণা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় চুন্নু এই কথা বলেছেন।
এর আগে রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে আগামী ৯ মার্চ পার্টির জাতীয় সম্মেলন করার ঘোষণা দেন রওশন এরশাদ।
এ ঘোষণার পরেই পার্টির বনানী কার্যালয়ে দুপুর ২টায় সাংবাদিকদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, “পার্টির বাইরে কে কাউন্সিল ডাকল না ডাকল, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাইরে ১০টা কমিটি দিতে পারে, তাতে আমাদের কিছু আসে যায় না।
“কেউ যদি জাতীয় পার্টির নামে আরেকটা দল করতে চান, সেটা করতেই পারেন। আমরা তো বাধা দিতে পারি না। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির রেজিস্ট্রেশন নম্বর ১২, সেটা ঠিক আছে। এর সাথে ওইগুলোর কোনো সম্পর্ক নাই।”
এসময় ‘আপনাদের সম্মেলন কবে’- সাংবাদিকের এমন প্রশ্নে চুন্নু বলেন, “আপনারা সম্মেলন নিয়ে এতো উতলা কেন বলেন তো? আমরা তো বলেছি আমাদের সময় হলেই আমরা সম্মেলন করব।
“জাতীয় নির্বাচন শেষ হলো মাত্র। একটা কাউন্সিলের তো কিছু বিষয় আছে। আমাদের নির্বাহী কমিটি বসব, প্রেসিডিয়াম বসবে, জেলা কমিটিদের নিয়ে বসব, তারপর আমাদের কাউন্সিল করব, সময় লাগবে। যেহেতু আমাদের কাছে এই বছর পুরোটা আছে, আমরা সুবিধানুযায়ী এই বছরের মধ্যেই কাউন্সিল করব।”
জাতীয় পার্টিতে ‘প্রাণ ফেরাতে’ ৯ মার্চ সম্মেলন ডেকেছেন রওশন
রোববার রওশন এরশাদের সংবাদ সম্মেলনে পার্টির কো-চেয়ারম্যানসৈয়দ আবু হোসেন বাবিলাও ছিলেন।
বাবলার বিষয়ে মহাসচিব চুন্নু বলেন, “উনি যেহেতু মূল দলের সঙ্গে থাকতে চান না, অন্য দলের সঙ্গে যেতে চান, সেহেতু আমার তো মনে হয় উনি পদত্যাগ করলেই ভালো করতেন। তবে কেন করেন নাই আমি জানি না।
“যেহেতু তিনি আরেকটা দলে যাওয়ার চেষ্টা করছেন, আর এটা দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ, এ বিষয়ে দলের চেয়ারম্যান একটা সিদ্ধান্ত নিবেন।”