২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটি গঠন

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ইশতেহার প্রণয়ন কমিটি প্রথম সভায় বসতে যাচ্ছে।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটি গঠন

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 06:06 PM

Updated : 11 Dec 2023, 06:06 PM

আগামী নির্বাচনে জিতে ফের ক্ষমতায় ফিরতে পারলে কী কী করা হবে, তার বিবরণী বা ইশতেহার গঠনে কমিটি গঠন করেছে আওয়ামী লীগ।

কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাককে। তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদকে করা হয়েছে সদস্যসচিব।

বুধবার বিকালে সেলিম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগেই এই কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ইশতেহার প্রণয়ন কমিটি প্রথম সভায় বসতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মসিউর রহমান, অনুপম সেন, সাত্তার মণ্ডল, বজলুল হক খন্দকার, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক খায়রুল হোসেন, অধ্যাপক সাদেকা হালিম, শামসুল আলম, দীপু মনি, হাছান মাহমুদ, শ ম রেজাউল করিম, শেখর দত্ত, মাকসুদ কামাল, মাহফুজুর রহমান, সাজ্জাদুল হাসান, তারানা হালিম, ওয়াসিকা আয়েশা খান, বিপ্লব বড়ুয়া, জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোহাম্মদ এ আরাফাত, সায়েম খান, সাদিকুর রহমান চৌধুরী এবং সাব্বির আহমেদ।

সংবিধান অনুযায়ী আগামী ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট হতে হবে। তবে নির্বাচন কমিশন জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে। নভেম্বরে ঘোষণা হতে পারে তফসিল।

আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি অবশ্য ভোটের প্রস্তুতি নেই। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ফিরে গিয়ে ভোট বর্জনের আগাম ঘোষণা দিয়ে রেখেছে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)