০৮ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত রাশিফল
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে বিবেচনা যোগ্য ইচ্ছাশক্তি ও অবিচল সংকল্প লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তবে ধৈর্য্য ধরুন আর দৃঢ় প্রত্যয়ী হোন। অসাধারণ মেধা ও ক্ষমতা আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। সপ্তাহের মাঝ দিকে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে সঠিক উপদেশে খোঁজ করুন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। সপ্তাহের শেষ দিকে রসিক আত্মিয়স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে, আর কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে। পারিবারিক দায়বদ্ধতাগুলোতে অবিলম্বে মনোযোগ দিন। কোনো তুচ্ছ ব্যাপার আপনার পরিবার বড় করে দেখতে পারে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে যারা অর্থ ব্যয় করছেন তারা বুঝবেন অর্থ উপার্জন করা কতটা কঠিন। সময় ও অর্থকে মূল্য দিতে হবে। অন্যথায় আসন্ন সময়টা ঝামেলাপূর্ণ ও চ্যালেঞ্জে পূর্ণ হবে। প্রেমের বেদনা আপনারকে ঘুমাতে দেবে না। সপ্তাহের মাঝদিকে উৎফুল্ল থাকুন, যেহেতু ভালা সময় আছে। আর আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে। মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে। এখন পরম সুখের দিন। সপ্তাহের শেষদিকে অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। আত্ময়িরা দুঃখ ভাগ করে নেবে। আপনার সমস্যাগুলো তাদের সাথে খোলা মনে ভাগ করে নিন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে আনন্দ প্রদান করা ও অতীত ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। সামাজিক ও ভালোবাসার জীবনে অনেক উৎসাহ পাবেন। সপ্তাহের মাঝদিকে খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কেবলমাত্র জরুরি জিনিস কিনুন। অসতর্কতার কারণে কিছু লোকশান হবে। সপ্তাহের শেষ দিকে ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক হতে চেষ্টা করুন। আপনার ক্রমাগত ইতিবাচক কাজকর্ম ও চিন্তা পুরষ্কৃত হতে পারে। শিল্প প্রতিষ্ঠানে যুক্ত ব্যক্তিদের আর্থিক সমস্যা মিটতে পারে। মনে হয় অীভভাবকের সম্প্রসারিত সহায়তায় আর্থিক ঝঞ্ঝাট পার হতে পারে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতার পরেও গুরুত্ব পূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে। সপ্তাহের মাঝদিকে প্রেম আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ হতে পারে। জনহিতকর কাজে যুক্ত হয়ে বিশিষ্ট ব্যক্তির সঙ্গ লাভে গর্বিত হতে পারেন। কেউ বিদেশ যাত্রায প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সপ্তাহের শেষদিকে আয় ব্যয়ের সমতা রক্ষা করা মুশকিল হতে পারে। আপনার উদারতার সুযোগ নিয়ে কেউ ক্ষতি করতে পারে। মনে শক্তি ধৈর্য্য ও সহিষ্ণুতা আপনার কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য অনুকূল হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পার্ েদূর থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রের শিক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে বহুদিনের কোনো প্রচেষ্টা এ সময় সফল বাস্তবায়নের সম্ভাবনা আছে। সপ্তাহের শেষদিকে প্রেমক প্রেমিকার মাঝে ভুল বোঝাবুঝির অবসান হবে। সমাজ সেবামূলক কাজে যোগদান করে মানসিক শান্তি পেতে পারেন। ধৈর্য্য সহকারে কাজ করলে সাফল্য অবশ্যই পাবেন। আয় অপেক্ষা ব্যয়ের বাপ বৃদ্ধি ও পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। েএমনকি মনের ভুলেও কোনোভাবে ক্ষতি হতে পারে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুত নিজেকে কঠোর চাপ দেবেন না। শরীরের প্রতিরোধ ক্ষমাত কমের দিকেই মনে হচ্ছে। বিশ্রামের একান্ত প্রয়েঅজন। নতুন কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। সপ্তাহের মাঝদিকে দূর ভম্রণের শুভ যোগযোগ হতে পারে। ধর্মকর্মে আকর্ষণ বৃদ্ধি। পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও বেরিয়ে আসতে পারেন। সপ্তাহের শেসদিকে বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। পরিশ্রম বেশ হলেও অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারেন। সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মেলাতে পারেন। অতীতের কারও সঙ্গে যোগাযোগ স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আনন্দদায়ক সফর ও সামাজিক জমায়েত ভারমুক্ত ও খুশি রাখবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে স্বামী/ স্ত্র’র কাছ থেকে আরামদায়ক উষ্ণ আলিঙ্গন পেতে পারেন। ব্যবসায়ীদরে জন্য ভালো সময়, কারণ তারা আকস্মিক অপ্রতাশিত মুনাফা বা লাভ দেখতে পারেন। সপ্তাহের মাঝদিকে ছোট দুর্ঘটনার পূর্বাভাব দেকা যায়্। সাথে আসা শিশু ও বৃদ্ধদের সতর্কতা অবলশ্বন করা দরকার। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। সপ্তাহের শেষদিকে আরও ভালো পেশার সম্ভাবনা গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। প্রেম সব সময় গভীরভাবপূর্ণ ও এই অভিজ্ঞতা লাভ করবেন। কর্য্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্ত অবলম্বন করুন। আপনার যোগ্যতা দেখে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে স্বাস্থ্যেল দিক দিয়ে মন্দ যাবে। কাজেই কী খাচ্ছেন যে ব্যাপারে সতর্ক হোন। জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায়। সপ্তাহের মাঝদিকে জীবন সত্যি চমৎকার হবে। কারণ প্রিয় মানুষ বিশেষ কিছু পরিকল্পনা করছে। ব্যবসায়ীরা লাভ পেতে পারেন। এসময় অংশীদারিত্বে আশাপ্রদ হবে। সপ্তাহের শেষ দিকে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া থেকে বিরত ঠিক হবে না। জলপথে ভ্রমণ না করার চেষ্টা করতে হভে। কারণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোনো সাধু সন্যাসীর কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি ও স্বস্তি দেবে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে আর প্রেমমূলক কল্পনাকে স্বপ্নে দেখার প্রেয়োজন নেই। কারণ সেগুলো সত্যিতে পরিণত হতে পারে। ভালোবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে অবাক করে দিবে। আপনার হৃদস্পন্দন সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সংগীতে মেতে থাকবেন। সপ্তাহের মাঝ দিকে চাপ ও উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। বরফের মতো আশঙ্কা করবেন না। কারণ দুঃখগুলো গলে যাবে। স্বাস্থ্য সম্পর্কে যত্নবান হোন। সপ্তাহের শেষদিকে বুঝতে পারবেন স্বামী/ স্ত্রী দেবদূতের মতো। এই পর্যবেক্ষণ অনুভব করবেন। কর্মরত হলে ব্যবসায়িক কারবারগুলো মন দিয়ে দেখতে হবে। উচ্চতর চাপে কোনো সমস্যা থাকলে সাবধানে থাকুন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন। পরিবারের সদস্যরা ইতিবাচক উপায়ে সাড়া দেওয়াতে উপকৃত হবেন। সপ্তাহের মাঝদিকে জানতে পারবেন, আপার ভালোবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে। অনুভূতি ও সুখদায়ক অভিজ্ঞতার সাহায্যে লাভবান হবেন। সপ্তাহের শেষদিকে বিলম্বে সিদ্ধান্ত নেওয়াতে প্রাপ্ত সুযোগ হাতছাড়া হতে পারে। স্বাস্থ্যের দুর্বলতা দেখা দিতে পারে। কারও একটা জীবন আপনার জবিনের সাথে মিশে যেতে পারে। যেখানে বিচরণ সেখানেই জনপ্রিয়তা।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে আত্ময়ি জ্সজনের অত্যন্ত প্রিয়পাত্র হয়ে উঠবেন। ভাই, বোন সংক্রান্ত কোনো ভূমিকা গ্রহণ করতে পারেন। বেগবতী উদ্যমকে ঠিকমতো চালিত করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে বুদ্ধিগত বিষয় অধ্যায়ন। সপ্তাহের মাঝদিকে উত্তরাধিকার সূত্রে অর্থ পেতে পারেন। গার্হস্থ্য জীবনে বেশ আগ্রহ দেখা দিবে। আপনার পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পরিকল্পনা অনুযায়ী সময় কাজে লাগান। সপ্তাহের শেষ দিকে ভালোবাসার জীবন সত্যিই অসাধারণ কিচু বয়ে আনবে। অতিরিক্ত পরিশ্রম দুশ্চিন্তা থেকেই মন আঘাত প্রাপ্ত হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে অপরিকল্পিত উৎস থেকে অর্থ লাভ আপনার সময় উজ্জ্বলতর করতে পারে। ওষুধপত্র ও রাসায়নিক দ্রব্যাদির ব্যবসায়ীদের আশাতীত লাভ হবে। তাড়হুড়া করে সিদ্ধান্ত নেবনে না। বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। সপ্তাহের মাঝদিকে জন সংযোগ ও প্রচারের কাজে সাফ্যে দেখা পেতে পারেন। সাংবাদিকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য সময়টি শুভ। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। সপ্তাহের শেষদিকে উচিত হবে ভূমি সম্পত্তি জমি সংক্রান্ত সমস্যার ওপর নজর কেন্দ্রীভূত করা। রিয়েলয়েস্টেট ব্যবসায়ীরা সম্পত্তি সংক্রান্ত ব্যবসায়ে উন্নতি ও লাভবান হতে পারেন। প্রেম অপরিমিত, সীমাহীন- এই কথাগুলো আগে শুনেছেনে, তবে এবার তা উপলব্ধি করতে পারবেন।
আরও পড়ুন
