২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ জুলাই ২০২৩ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 10:55 AM

Updated : 22 Jul 2023, 10:55 AM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে কিছু শারীরিক সমস্যা দিতে পারে। শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না। এতে অসুস্থতা বাড়ে। আপনার হাসি বিষণ্নতার বিরুদ্ধে যন্ত্রণা দূর করতে কাজ করবে। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়ীরা লাভ পেতে পারে। এ সময় অংশীদারিত্বে আশাপ্রদ হবে। জীবন সঙ্গীর উষ্ণতা অনুভব করবেন। খুশী ভরা সময় সঙ্গী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে। সপ্তাহের শেষদিকে অনুকূল সময় না হওয়াতে ঝুঁকি নেওয়ার বিষয়ে জড়িত হবেন না। চাপ মুক্ত থাকুন, বিশ্রাম নেওয়ার প্রতি জোড় দিন। দূরের যাত্রা আরামদায়ক হবে না। তবে গুরুত্বপূর্ণ যোগাযোগ করতে সাহায্য করবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে প্রিয়জন ছাড়া সময় কাটানো কঠিন হবে। প্রিয়তম মানুষ আপনার জন্য সুখ ও সাফল্য এনে দেবে। ভালোবাসার মানুষকে হতাশ করবেন না। পরে আফসোস করতে হবে। সপ্তাহের মাঝদিকে স্বাস্থ্যেগত সমস্যার জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়াতে কিছু প্রতিকুলতার সম্মুখীন হতে পারেন। দুশ্চিন্তা ভাবনাগুলো খুশিকে নষ্ট করতে পারে। সপ্তাহের শেষ দিকে বিবাহ এই দিনে সুন্দর মোড় নেবে। জীবন এখন সত্যি চমৎকার হবে, কারণ স্ত্রী বিশেষ পরিকল্পনা করতে যাচ্ছেন। বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিৎ নয়। যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করুন। নয়তো দুর্ঘটনার সম্মখীন হতে পারেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আশাতীত লাভ অর্জন হতে পারে। ভূমি সম্পত্তির ওপর নজর কেন্দ্রীভূত করা উচিত হবে। পারিবারিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ সমারোহের জন্য এটি একটি শুভ সময়। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক সময় হতে চলেছে। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ মেজাজ চাঙা করে তুলবে। ভালোবাসার মানুষটির থেকে চমৎকার উপহার পেতে পারেন। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্যের প্রিতি নজর দিন। সময় এখন সত্যিই কঠিন। কাজের জন্য বের হওয়ার আগে নিজেকে প্রস্তুত করুন। তেল ও মসলাযুক্ত খাবার এড়িযে চলুন। ইচ্ছে মতো কোনো কিছু নাও চলতে পারে। তবে জীবন সঙ্গীর সঙ্গে একটি সুন্দর সময় কাটাবেন। ব্যবসায়ীদের কেউ কেউ আকস্মিক মুনাফা পাবেন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে সেসব আত্মিয়দের কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময় সাহায্য করছে। কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে। আর অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে। আপনার বাইরে বের হওয়ার প্রয়োজন আর উচ্চ জায়গার লোকদের সঙ্গে যোগাযোগ বাড়ান। সপ্তাহের মাঝদিকে কোনো পুরানো বন্ধুর সাথে মিলনের কারণে উদ্দীপনা বেড়ে যাবে। ঘরের সংবেদনশীল সমস্যাগুলোর সমাধান করতে বুদ্ধি ও প্রভাব কাজে লাগতে হবে। সপ্তাহের শেষদিকে মজাদার ও স্বভাব সুলভ প্রকৃতি ও কৌতুকপূর্ণ আবেগ অন্যকে আপনার প্রতি আকৃষ্ট করবে। সন্তানের সঙ্গে কিছু সময় ব্যয় করুন আর তাদের ভালো মূল্যবোধের শিক্ষা দিন। তাদের দায়িত্বগুলো জানতে দিন। খাওয়া ও পান করার সময় সাবধান হোন। নাহলে অসুস্থ হতে পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে অর্থনৈতিক দিকটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন উদ্যোগগুলো লোভনীয় হবে ও ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে অর্থনৈতিক দিকটাতে। সপ্তাহের মাঝদিকে রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে। বাইরে যাওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ লাভ করুন, উপকারে আসবে। সপ্তাহের শেষদিকে পারিবারিক দায়বদ্ধতাগুলোতে অবিলম্বে মনোযোগ দিন। কোনো বন্ধুর কাছ থেকে মূল্যবান সমর্থন পেশাদার বিষয়ে সাহায্য করবে। সমগ্র মহাবিশ্বের উচ্ছাস দুজনের মধ্যে অনুষ্ঠিত হবে। যারা প্রেমে পড়েছেন আপনি তাদের মধ্যে একজন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। যেহেতু অন্যদর পাশে সবসময় থেকেছেন ও মনোবল প্রদান করেছেন তাই আপনি যা কিছু করছেন তার প্রতি তাদের সমর্থন পেতে পারেন। কল্যাণকর সময় সব কিছু অনুকূলে থাকবে বলে মনে হচ্ছে। সপ্তাহের মাঝদিকে ব্যবসার দিকে লক্ষ্য দিলে কিছু অতিরিক্ত নগদ অর্থ আসতে পারে। কঠোর পরিশ্রম দৃষ্টি গোচর হবে, আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে। সপ্তাহের শেষদিকে লেখালিখিতে ভালো সময় ব্যয় করে বিশেষ সৃজনশীলতার পরিচয় দিতে পারেন। ভ্রমণ, ভোজ ও আনন্দ ভালো মেজাজে রাখবে। পরিবারের কল্যাণ তাদের আর্থিক প্রয়োজনীয়তা ও মানসিক প্রয়োজন সম্পর্কে উদ্বিগ্ন হবেন। পরিবারের সবাই একসাথে থাকুক ও একে অপরের প্রতি পরিপূরক যেন হয় সেদিকে অতিরিক্ত চেষ্টা করবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে কারও ঈর্ষণীয় ব্যবহার আপনাকে বিরক্ত করতে পারে। তবে মেজাজ হারানোর প্রয়োজন নেই। অন্যথায় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। মনে রাখবেন যা সরানো যায় না, তা অবশ্যই সহ্য করে নিতে হয়। সপ্তাহের মাঝদিকে সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজায় রাখতে হবে আর অবিরাম কাজ করতে হবে। নিজের অবস্থান সুসংহত করতে ও কিছু দরকারী নতুন সংযোগ তৈরি করতে সক্ষম হবেন। সপ্তাহের শেদিকে আপনার সামনে নতুন আর্থিক স্কিম উপস্থাপন করা হবে, কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সবদিক দেখে নিন। সব দায়বদ্ধতা ও আর্থিক লেনদেনগুলো সতর্কতার সাথে সামলাতে হবে। রসিক স্বভাব চারপাশের পরিবশেকে আলোকিত করবে। সহকর্মী ও আত্মীরা গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে সাহায্য করার ক্ষমতা সম্মান বয়ে আনবে। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করুন। কোনো আধ্যাত্মিক ব্যক্তি আশির্বাদ করবেন ও মানসিক শান্তি পাবেন। সপ্তাহের মাঝদিকে খরচ কমানোর প্রয়োজন। ইতোমধ্যে খরচের সীমা অতিক্রম করে ফেলেছেন। বুঝে খরচ করুন। আজেবাজে খরচ না করতে চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে প্রত্যয় বাড়বে ও উন্নতি নিশ্চিত। নতুন প্রকল্পের প্রতি কর্মশক্তি ও জোর বিনিয়োগ করতে পারেন যা আপনাকে উদ্দেশ্যও দিতে পারে। উপার্জন বাড়ানোর জন্য মনোবল ও ব্যবহারিক জ্ঞান থাকবে। ফলে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সাথে দেখা হতে পারে। কাজের পরিবেশ ভালো দিক পরিবর্তন হতে পারে। কঠোর পরিশ্রমের পুরস্কার স্বরূপ পদোন্নতি পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে এমন জিনিস কেনার পক্ষে আদর্শ, সময়ে যা লাভজনক হবে। আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান ও যোগচর্চা করা লাভজনক প্রমাণিত হবে। সপ্তাহের শেষদিকে প্রেমের বেদনা আপনাকে ঘুমাতে দেবে না। সময় ও অর্থকে মূল্য দিতে হবে অন্যথায় আসন্ন সময় ঝামেলা পূর্ণ ও চ্যালেঞ্জে পূর্ণ হবে। সৃষ্টিশীল ব্যক্তিদের সাফল্যের সময় আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যবহার ও ব্যক্তিত্ব সকলের হৃদয় জয় করে নেবে। উজ্জ্বল দিকে তাকান, আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন।   

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে বয়স্কদের জন্য ভ্রমণ ক্লান্তিকর ও চাপপূর্ণ হবে। তথাপি ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে আর গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। পড়াশুনার জন্য কারও দূরদেশে যেতে হবে। সপ্তাহের মাঝদিকে আইটি পেশাদাররা তাদের সাহস প্রমাণ করার জন্য সুযেগ পাবেন। উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে। পেশাদার ক্ষেত্রটি শক্তিশালী হয়ে পরিচিত মহলে ছড়িয়ে পড়বে। সপ্তাহের শেষদিকে নিজের উন্নতি নিজেই করুন। অন্যরা পাশে নাও থাকতে পারে। দায়িত্ব নিয়ে এগিয়ে যান। আর্থিক চাপ বাড়তে পারে। 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে বাড়িতে উটকো অশান্তির আশঙ্কা। রাস্তার লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে। হাঁটুর নিচে কোনো আঘাত থেকে সাবধান থাকুন। সপ্তাহের মাঝদিকে অবসর সময় ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। কেউ কেউ দূর যাত্রায় উদ্যোগী হতে পারেন, যা ক্লান্তিকর হলেও লাভজনক হবে। সপ্তাহের শেষদিকে উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এ সময় অসাধারণ করার জন্য সবাই আন্তরিকভাবে আপনার কথা শুনবে। মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করার আশা পূর্ণ হবে। প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক। এটি খুব আধ্যাত্মিক ও ধর্মীয়।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে ব্যবসায়িক কাজ কর্মের অগ্রগতি হবে। কোনো বিবাদের নিষ্পত্তি আশা করা যায়। দীর্ঘ প্রেমের পরিণতিতে কেউ বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। বিবাহিত জীবনে অনেক ভালো-মন্দের পর এখন প্রেমের জন্য সুবর্ণ সময় হবে। বিবাহিত জীবনে উত্তেজনা আসতে পারে। সপ্তাহের মাঝদিকে কাজকর্মে কিছু বাধা আসবে। বিরুদ্ধ আচরণ উত্যাক্ত করতে পারে। রাস্তাঘাটে বা ভীড়ের চাপে চলাফেরায় সতর্ক থাকুন। সপ্তাহের শেষদিকে উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন হতে পারে। তবে বিদেশ যেতে ইচ্ছুকরা দালাল হতে সাবধান। কর্মক্ষেত্রে কাজের জন্য বিদেশ যেতে হতে পারে। স্বামীর চেষ্টায় স্ত্রীর বিদেশ যাত্রার যোগ রয়েছে। বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে শিক্ষানবীশদের কাজ পাওয়ার সম্ভাবনা আছে। বেকার যুবকদের এই সময় সুযোগ নেওয়া উচিত। 

আরও পড়ুন

পুরনো খবর:

অর্থভাগ্য ২০২৩
২০২৩ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য