২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৯ সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 10:52 AM

Updated : 03 Sep 2022, 10:52 AM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে ক্রীড়াবিদদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে। বিদেশে যাওয়া সুযোগ আসলে হাতছাড়া করা উচিত হবে না। ধর্ম কর্মে মনযোগ বাড়ালে ভালো হবে। সপ্তাহের মাঝদিকে ক্যারিয়ারে উন্নতির হতে পারে। কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের সহযোগিতা পাবেন। কর্তৃত্ব করার চেষ্টা করবেন না, সহানুভূতি দিয়ে কাজ আদায় করে নেওয়া চেষ্টা করতে হবে। এতে আপনার প্রতি সবার শ্রদ্ধা জাগবে। সপ্তাহের শেষদিকে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনায় কাজ করে থাকেন তবে এখন আপনার সাফল্য আসার সময়। বৃথা অর্থ ব্যয় হতে পারে। মিতব্যায়ি হতে হবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে একান্ত আপনজন ছাড়া আর কাউকে বিশ্বাস করবেন না। রাস্তাঘাটে চলাফেরায়, গাড়িতে ওঠানামা করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। সপ্তাহের মাঝদিকে বিদেশে বেড়াতে যাওয়ার অনুকুল পরিবেশ তৈরি হবে। দূরের কোনো বন্ধুর উপকার পেতে পারেন। সপ্তাহের শেষদিকে কাজকর্মে নিজের উদ্যোগকে সক্রিয় করুন। এতে কাজের দক্ষতা বাড়বে, আসবে সুনাম। নতুন সম্পর্কে সৃষ্টি হতে পারে। বেশিরভাগ সময় কাটবে সামাজিক কাজে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে দীর্ঘদিনের প্রেমের পরিণতিতে বিয়ে হতে পারে। নববিবাহিতদের সহনশীল হতে হবে, পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ হতে হবে। ব্যবসায় আগের তুলনায় উন্নতি হবে। সপ্তাহের মাঝদিকে কোনো দুঃসংবাদ পেতে পারেন। কাজেকর্মে বাধা আসতে পারে, গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ রয়ে যাবে। সপ্তাহের শেষদিকে আমদানী রপ্তানি ব্যবসায় জড়িতদের উচিত হবে ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা। প্রশাসক পর্যায়ের ব্যক্তিদের প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে বয়স্কদের পুরানো রোগে আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসা পদ্ধতি নির্বাচনে সাবধান হতে হবে, তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসায়ীদের উচিত হবে চোখ কান খোলা রাখা। সপ্তাহের মাঝদিক আপনার সঙ্গী আপনার প্রতি আরও যত্নশীল হয়ে উঠবে। বিবাহিত জীবনে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। ব্যবসায় কোনো জটিলতা দেখা দিলে ঘাবড়ে যাবেন না। সপ্তাহের শেষদিকে নিজের দায়িত্বগুলো সর্তকতার সহিত পালন না করলে কিছু সমস্যা দেখা দিতে পারে। দৃঢ় মনবলের সাহায্যে তা দূর করতে হবে। আপনি ভ্রমণ করলে মালপত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অবসর সময়টা ধর্মীয় কাজে ব্যয় করুন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুটা উৎসাহ বাড়ানো সময়। ভালোবাসার মানুষটির কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। যারা আপনাকে ভালোবাসে তাদের মনে আঘাত দেবেন না। সপ্তাহের মাঝদিকে বুকে কিংবা পিঠে বাজে রকমের ব্যথায় আক্রান্ত হতে পারেন। একে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশ্রাম নিতে হবে পুরোপুরি। সপ্তাহের শেষদিকে প্রিয়জন আপনাকে পৃথিবীতে স্বর্গে স্বাদ উপলব্ধি করার সুযোগ করে দেবে। যানবাহন চালানো বা আরোহনের সময় সাবধান থাকতে হবে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুটা জমি ও আর্থিক লেনদেনের জন্য ভালো সময়। আবাসন ব্যবসায় জড়িতরা আশাতীত উন্নতি করতে পারবেন। কোনো পুরানো বন্ধুর সঙ্গে অপ্রত্যাশীত সাক্ষাৎ পুরানো সুখের স্মৃতি ফিরিয়ে আনবে। সপ্তাহের মাঝদিকে ভালোবাসায় জীবনে কোনো সুন্দর মোড় আসতে পারে। প্রেম ইন্দ্রিয়ের সীমা পার করে যাবে। সপ্তাহের শেষদিকে সতর্ক থাকুন যে কোনো পদক্ষেপে। পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো নতুন উদ্যোগে জড়াবেন না। সপ্তাহের শেষদিনটি স্ত্রীর সঙ্গে মনমালিন্য অবসান হওয়ার জন্য আদর্শ দিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন। নতুন যোগাযোগ ও বন্ধু তৈরি করার জন্য বাইরে বেরিয়ে পড়ুন। আপনার পরিবারসহ কোনো নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন। সময়টা অবশ্যই ভালো কাটবে। সপ্তাহের মাঝদিকে কাজ সময়ে শেষ করে ঘরে ফিরে যান, পরিবারকে সময় দিন। এতে সবাই ভালো থাকতে পারবেন। গাছের পরিচর্যা করুন, গাছ আপনার পরিচর্যা করবে। সপ্তাহের শেষদিকে প্রেমের প্রস্ফূটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। ব্যক্তিগত সম্পর্কগুলো সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ হবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আর্থিক উন্নতির নানান সুযোগ আপনার সামনে আসতে পারে। তবে ভালোভাবে যাচাই না করে কোনো সুযোগই গ্রহণ করা উচিত হবে না। অভিভাবকদের সহায়তায় আর্থিক সমস্যার সমাধান হবে। সপ্তাহের মাঝদিকে আপনার মাঝে শিশুসুলভ স্বভাব জেগে উঠতে পারে এবং হাস্যজ্জ্বল মেজাজে থাকবেন। ভাইবোনের সম্পর্কে পরিবর্তন আসবে, সব ভুল ধারণার অবসান হবে। সপ্তাহের শেষদিকে আপনার মাধুর্যতা ও ব্যক্তিত্ব নতুন বন্ধু তৈরিতে সহায়তা করবে। জমি সংক্রান্ত কাজগুলো শেষ করুন। প্রেমের উচ্ছাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। বাচ্চারা ঘরে আনন্দ ও শান্তির পরশ পাবে, এতে আপনিও শান্তি পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে নিজের নিয়ন্ত্রণ বিস্তার করতে দক্ষতা প্রদর্শন করতে হবে। অত্যান্ত প্রভাবশালী ব্যক্তিদের আকুকুল্য পাওয়ার জন্য মরিয়ে হয়ে চেষ্টা করুন। প্রতিভা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনাকে। সপ্তাহের মাঝদিকে আপনার হাতে বেশ কিছু অর্থ আসতে পারে। ওই অর্থ বিনিয়োগ করুন, ফলাফল ভালো হবে। সপ্তাহের শেষদিকে বিভিন্নভাবে আত্মীয় স্বজনদের সহযোগিতা পাবেন। ভাইবোনের জন্য কিছুটা সময় বের করুন। পরিবার নিয়ে কোথাও বেড়াতে যান।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ব্যক্তিগত জীবনের বাইরে কিছু সামাজিক কাজে যোগ দিন, এতে মানসিক শান্তি পাবেন। সপ্তাহের মাঝদিকে আপনার সৃজনশীল কাজের জন্য প্রশংসা পেতে পারেন। মানসিক শক্তি ও সহিষ্ণুতা আপনার উদ্দেশ্য সিদ্ধির উপায় হতে পারে। সপ্তাহের শেষদিকে আপনি দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। শিল্প প্রতিষ্ঠানে যুক্ত ব্যক্তিদের আর্থিক সমস্যা মিটতে পারে। ভ্রমণের সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আছে কি-না তা একাধিকবার দেখে নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কারও মার্কেটিংয়ের কাজে যোগ দেওয়ার বহুদিনের ইচ্ছাপূরণ হতে পারে। আপনার সন্তানের জন্য কিছু পরিকল্পনা করার এটাই মোক্ষম সময়। সপ্তাহের মাঝদিকে কিছুটা একাকিত্ব বোধ করতে পারেন। নিজেকে স্থির করার জন্য কোনো বিনোদন কর্মকাণ্ডে যোগ দিন। যে কোনো আর্থিক লেনদেনের সময় কিছুটা সাবধান হতে হবে। সপ্তাহের শেষদিকে চাকরিতে পদোন্নতি কিংবা ব্যবসায় উন্নতি আপনার জন্য অপেক্ষা করছে। দক্ষতার সঙ্গে হাতে আসা সুযোগকে কাজে লাগাতে হবে। আর্থিক উন্নতি অনেকটা নিশ্চিত।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে নিজের পেশাদারি দক্ষতা ব্যবহার করে কর্মক্ষেত্রে নিজের সম্ভাবনাকে উজ্জ্বল করতে পারবেন। সবাই আন্তরিকভাবে আপনার কথা শুনবে এবং ভালোভাবে আপনাকে বুঝতে পারবে। সপ্তাহের মাঝদিকে আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন, সন্তানদের সমস্যার অবসান হবে। জনহিতকর কাজে যোগ দিয়ে কোনো বিশিষ্টব্যক্তির সঙ্গলাভ করতে পারেন। সপ্তাহের শেষদিকে ব্যক্তিগত কথা কাউকে বললে আপনার ক্ষতি হতে পারে। আপনার উদারতার সুযোগ নিয়ে কেউ আপনার ক্ষতি করতে পারে। আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা ও কাজ পুরস্কৃত হতে পারে। অতীত উদ্যোগগুলো থেকে আসা সাফল্য আপনার মনবল বাড়িয়ে দেবে।

আরও পড়ুন

পুরনো খবর:

২০২২ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য