এ সপ্তাহের রাশিফল
১১ থেকে ১৭ অগাস্ট ২০১৮ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) সফল হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। পরিকল্পিত সময়ের ব্যবহার আপনাকে সফল হওয়ার পথে এগিয়ে রাখবে। সন্তানের বিষয়ে বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন হতে পারে। নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। শিল্প ও সংস্কৃতির প্রতি অনুরাগ বাড়তে পারে। শরীর কম ভালো যেতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। উচ্চ রক্ত চাপ কিংবা কার্ডিয়াক সমস্যা যাদের রয়েছে তাদের বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। কারও সঙ্গে চুক্তি-ভিত্তিক কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্য কম ভালো যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো করবেন। প্রতিকূল পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে। প্রেমের আহ্বানে ইতিবাচক সাড়া নাও মিলতে পারে। সন্তানের বিষয়ে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। মহিলাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) ভ্রমণ সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। শিল্প ও সংস্কৃতির প্রতি অনুরাগ বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন হতে পারে। ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মনের কোনো আশা পূরণ হতে পারে। বিলাসজাতসামগ্রী কেনাকাটা হতে পারে। প্রেমের সম্পর্কে সাময়িক টানাপোড়েন দেখা যেতে পারে। কেউ কেউ পেটের সমস্যায় ভুগতে পারেন। স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন। ব্যক্তিগত কিংবা পেশাক্ষেত্রে শক্তিশালী প্রতিযোগীর বিষয়ে সচেতন থাকুন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) হাতে অর্থকড়ি আসতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কর্মস্থলে আপনার সুনাম ও মর্যাদা বাড়তে পারে। বিতর্ক কারও কারও ক্ষেত্রে সম্পর্কে অবনতির কারণ হতে পারে। সুসম্পর্ক বজায় রাখতে চাইলে স্থান-কাল-পাত্রভেদে কথা বলুন। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। যোগাযোগমূলক কাজে সাময়িক প্রতিবন্ধকতা দেখা যেতে পারে। ছোট ভাইবোনের বিষয়ে চিন্তিত হতে পারেন। মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পেতে পারেন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। হাতে অর্থকড়ি আসতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রকাশ্যে কারও সঙ্গে বিতর্কে না জড়ালে ভালো করবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। পারিবারিক সুখশান্তি বজায় থাকবে। আবাসন সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) কর্মব্যস্ততা বাড়তে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে বাড়তে পারে মানসিক চাপ। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় সাফল্য পেতে পারেন। আইনগত ঝামেলা এড়াতে চাইলে প্রচলিত আইন মেনে চলুন। অসতর্কতায় কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। রাগ ক্রোধ সম্পর্কে অবনতির কারণ হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) পেশাগত দায়দায়িত্ব বাড়তে পারে। আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজে নেতৃত্বের সুযোগ পেতে পারেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় সাফল্য পেতে পারেন। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। সামাজিক কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা দেখা যেতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে সক্ষম হবেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) পেশাগত বিষয়ে দায়দায়িত্ব বাড়তে পারে। পদস্থদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। পরিবারের কোনো সদস্যের বিষয়ে চিন্তিত হতে পারেন। সাফল্য পেতে কারও আশায় বসে না থেকে নিজের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যয় বাড়তে পারে। ব্যক্তিগত উদ্যোগ ফলপ্রসু হতে পারে। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। অভিজ্ঞ কারও দিকনির্দেশনা আপনাকে মানসিক শক্তি যোগাতে সাহায্য করবে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) দূরে কোথাও ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার্থে কারও কারও বিদেশযাত্রা হতে পারে। আধ্যাত্নিক গুরুর সান্নিধ্য পেতে পারেন। প্রবাসী বন্ধু কিংবা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। পেশাগত বিষয়ে বাড়তি সচেতনতার প্রয়োজন রয়েছে। কারও সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে এমন কিছু না করলেই ভালো করবেন। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) ভুল কোনো সিদ্ধান্তের জন্য কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সাময়িকভাবে প্রতিকূল পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গোপন সম্পর্ক কারও কারও সম্পর্কের অবনতির কারণ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কেউ কেউ গোপন শত্রুতার শিকার হতে পারেন। ভাগ্যোন্নয়ণে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হতে পারে। ভ্রমণ হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। কারও সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। যানবাহন সংক্রান্ত বিষয়ে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। ভাগ্যোন্নয়ণে বিপরীত লিঙ্গের কারও সহযোগিতা পেতে পারেন। পেশাগত দিক ভালো যেতে পারে। চাকুরিপ্রার্থীরা সুখবর আশা করতে পারেন। সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে। পেশাক্ষেত্রে সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কর্মপরিবেশে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ভালো করবেন। যাদের কার্ডিয়াক কিংবা উচ্চরক্তচাপ সমস্যা তারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। প্রবাস সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। ভ্রমণ হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মগুণে ভাগ্য উন্নয়ণের পথে একধাপ এগিয়ে যাবেন।
জ্যোতিষশাস্ত্রভিত্তিক কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন এই ঠিকানায় fazleazim09@gmail.com অথবা ভিজিট করুন http://fazleazim.com/ সাইটে।
আরও পড়ুন-
