আফগান ইয়োগার্ট ড্রিংক
মনপ্রাণ জুড়ানো পানীয়।
রেসিপি দিয়েছেন ফেইসবুকের 'রকমারি রান্না শিখুন' পেইজের মুহসিনা তাবাসসুম।
উপকরণ: টক দই ৩ কাপ। ঠাণ্ডা পানি ১ কাপ। শসাকুচি ১টি (মাঝারি এবং খোসা ছাড়া)। পুদিনা-পাতাকুচি ২-৩ টেবিল-চামচ। লবণ সামান্য। বিট লবণ ১/২ চা-চামচ। গোলমরিচ-গুঁড়া সামান্য। বরফকুচি পরিমাণ মতো।
পদ্ধতি: সব উপকরণ ব্লেন্ডারে এক সঙ্গে ব্লেন্ড করে নিন।
সব উপকরণ ঠিক মতো মিশে গেলে বরফকুচি দিয়ে অল্প সময়ের জন্য ব্লেন্ড করুন। পুদিনাপাতা দিয়ে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
