২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তাদের নিয়ে মেলা

উৎসবের আয়োজনে সীমান্ত সম্ভারে বসেছে হরেক পসরার মেলা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2024, 11:53 AM

Updated : 09 Mar 2024, 11:53 AM

নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল উইমেন’স ডে এক্সিবিশন ২০২৪’।

বাংলাদেশ কার্নিভাল আয়োজিত বিভিন্ন নারী উদ্যোক্তাদের নিয়ে এই আয়োজন চলছে রাজধানীর সীমান্ত সম্ভারে বিজিবি ব্যাঙ্কোয়িট হলে।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ মার্চ থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৯ মার্চ রাত দশটা পর্যন্ত।

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’য়ের পৃষ্ঠপোষকতায় এই মেলায় অংশ নিয়েছে- পালা পার্বণ, কালার টাইম, মন আমোর, ফ্লোরমার, প্রো ক্লিন, নির্ভানা কালারস, এলিগ্যান্ট অরা, স্পার্কেল ট্রেন্ডি থ্রেড, মিনিস্টার, হামান দিস্তা, বেঙ্গাল শাড়িজ, আমি গিন্নী, রিম, জয়ী, ফ্রেশ টয়লেট্রিরিজ, ফ্রেস বেভারেজ, মীনা সুইটস, ভাইয়া হাউজিং।

আয়োজনে নানান ধরনের খাবার ছাড়াও মিলছে পোশাক, গয়নাসহ নানান উপকরণ।