২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্লো’র নতুন শাখা উদ্বোধনে তাহসান খান

সপ্তাহব্যাপী ক্রেতাদের জন্য রয়েছে মূল্যছাড় ও পুরস্কারের ব্যবস্থা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2024, 12:54 PM

Updated : 29 Jan 2024, 12:54 PM

গায়ক-অভিনেতা তাহসান খানের হাত ধরে যাত্রা করল ফ্যাশন ব্র্যান্ড মাইক্লোর নতুন শাখা।

শনিবার রাজধানীর বেইলি রোডে প্রতিষ্ঠানটির নবম বিক্রয়কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাহসান খান বলেন, “এখন থেকে আমাকে নিয়মিত দেখতে পাবেন তৈরি পোশাকের ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশের সাথে। আশা করি ভালো কিছু হবে।”

প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- জাপানি পোশাক, জীবনধারা ও গুণগত মান থেকে অনুপ্রাণিত হয়ে সেই ধারাই অনুসরণ করছে তারা।

বিবৃতিতে মাইক্লোর ‘ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেইশন অ্যান্ড মার্কেটিং’ পরিচালক বাবু আরিফ বলেন, “এই প্রতিষ্ঠানের লক্ষ্য হল আন্তর্জাতিক মানের পোশাক এবং বিক্রয় সেবা প্রদানের পাশাপাশি দেশে দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা।”

মাইক্লোতে আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করতে চান প্রতিষ্ঠানটির মার্চেন্ডাইজিং, সেলস, হিউম্যান রিসোর্স ও স্টোর অপারেশন পরিচালক এএইচএম আরিফুল কবির।

বাংলাদেশে মাইক্লোর যাত্রাকে পোশাক ব্র্যান্ডের নবজাগরণ বলে মন্তব্য করেছেন মাইক্লোর গ্লোবাল বিজনেস পরিচালক তাদাহিরো ইয়ামাগুচি।

উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমরা মাইক্লো শুধু একটি ব্র্যান্ড চালু করছি না বরং এমন একটি নবজাগরণ শুরু করছি যা ব্যক্তিত্ব, সৃজনশীলতা এবং স্থায়ীভাবে সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে।”

উদ্বোধন উপলক্ষ্যে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী পুরস্কারের পাশাপাশি সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় দিচ্ছে এই প্রতিষ্ঠান।

এর আগে ঢাকা ও নরসিংদীতে একযোগে আটটি বিক্রয়কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দেশের ফ্যাশন বাজারে যাত্রা শুরু করে তারা।