০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিয়ের পোশাকের নতুন সংগ্রহ

বিয়ের মৌসুম সামনে রেখে ব্রাইডাল ফটোসেশনের মাধ্যমে নতুন সংগ্রহ নিয়ে এল প্রেম’স কালেকশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 05:06 PM

Updated : 06 Oct 2026, 05:06 PM

শীতের সময় দেশে শুরু হয় বিয়ের মৌসুম। এই উৎসবের আমেজকে রাঙিয়ে তুলতে ফ্যাশন হাউজ ‘প্রেম’স কালেকশন’ নতুন ‘ব্রাইডাল ডিজাইন’-এর ডালি সাজিয়েছে।

সম্প্রতি আসন্ন বিয়ের ফ্যাশন ট্রেন্ডকে সামনে রেখে রাজধানীর গুলশান-১-এর শোরুমে এবং এর আশপাশে দেশের চলচ্চিত্র ব্যক্তিত্ব ও মডেলদের ব্রাইডাল ফটোসেশনের আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবারের ‘প্রেম’স-এর সংগ্রহে থাকছে লেহেঙ্গা, গাউন, শারারা, শেরওয়ানি, পাগড়ি, পাঞ্জাবি এবং বেনারসি ও কাঞ্চিপুরাম শাড়ি। এসব পোশাক গায়ে জড়িয়ে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, বুবলী, মেহজাবীন চৌধুরী এবং তানজিন তিশাসহ বিভিন্ন মডেল।

এই ব্রাইডাল সংগ্রহ নিয়ে প্রেম’স কালেকশনের সভাপতি ও প্রধান ডিজাইনার প্রেম ভামবানি বিজ্ঞপ্তিতে বলেন, “ফ্যাশন জগতে ৪০ বছরের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পোশাকের বুনন, ডিজাইনে আধুনিক নতুনত্ব এবং উৎসবের দীর্ঘ সময়ে পরিধানের উপযোগী আরামদায়ক কাপড় উপহার দেওয়ার লক্ষ্যে সংগ্রহটি তৈরি করা হয়েছে।”

অনেকেই বিয়ের সামগ্রী কেনার জন্য দেশের বাইরে যান। তবে দেশেই এসব আধুনিক নকশার বিয়ের পোশাক এক ছাদের নিচে নিয়ে আসায় ক্রেতাদের সময় ও অপচয় দুই-ই কমবে, যা দেশীয় ফ্যাশন ও খুচরা অর্থনীতিকে সচল রাখতে দারুণ সাহায্য করবে।